1. info@provatferri.com : admin :
  2. provatferri.bd@gmail.com : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেভিল মুক্ত না হওয়া পর্যন্ত অপারেশন চলবে : স্বরাষ্ট্র উপদেষ্টা অপারেশন ডেভিল হান্ট: দ্বিতীয় দিনে গাজীপুরে গ্রেফতার অন্তত ১০০ ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডি শ্রীলঙ্কায় দেশব্যাপী বিদ্যুৎ বিভ্রাট, বানরকে দায়ী করলেন মন্ত্রী জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলা থেকে খালাস পেলেন মাহমুদুর রহমান গাজীপুরে হামলার ঘটনায় গুরুতর আহত ৫ জন ঢামেকে ভর্তি গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে বিএসএমএমইউয়ে নতুন নামের ব্যানার, বাদ বঙ্গবন্ধু শেখ মুজিব ৬৫৩১ জন প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ হাইকোর্টে বাতিল ধানমন্ডি ৩২ এসে এক নারী ও পুরুষের ‘জয় বাংলা’ স্লোগান, অতঃপর…

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন স্থগিত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ মে, ২০২৪

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন স্থগিতের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৬ মে) বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এদিন আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। তিনি জানান, ২১ দিনের জন্য এ নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। আর রোববার থেকে নির্বাচনী পিটিশনের ওপর শুনানি হবে।

এর আগে গত ১৬ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই। তার মৃত্যুতে আসনটি শূন্য হয়। পরে এই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার (৭ মে) আসনটিতে উপনির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। পাশাপাশি মনোনয়ন যাচাই-বাছাই ৯ মে, বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১০-১৪ মে এবং আপিল নিষ্পত্তির সময় আগামী ১৫ মে। এ ছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৬ মে। আর পরদিন ১৭ মে প্রতীক বরাদ্দ দেয়া হবে। সবশেষ ৫ জুন অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩